প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির ● বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস ● জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী ● সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’ ● সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর ● জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ●

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’

বিজ্ঞাপন
সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’
সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরে ২২ জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ গত বছর নিনসের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। পরিবারের সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে বিপুলসংখ্যক শিশু প্রয়োজনীয় সেবার বাইরে রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ২২ জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কড়াইল বস্তিতে সরকারি উদ্যোগে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে, যেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে পুনঃখনন শুরু

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে পুনঃখনন শুরু

৪ ঘণ্টা আগে
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

১ দিন আগে
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’

একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’

২ দিন আগে
সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

৫ দিন আগে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

৬ দিন আগে
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

১ সপ্তাহ আগে