কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ
ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় বৈধ নেতৃত্বের সংকট তীব্র হয়েছে। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগ দেখিয়ে বিএনপির একাধিক নেতা নির্বাচন ছাড়াই নতুন নেতৃত্ব গ্রহণ করেন। এই কমিটির মেয়াদ ২০২৫ সালের অক্টোবরে শেষ হলেও তারা এখনও পদ ধরে রেখেছেন।