জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোয় প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, ক্ষমতা কি লুটপাটের লাইসেন্স?