প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দিনের জাতিসঙ্ঘ সফরকে অনেকেই শুধু একটি বক্তৃতার সফর হিসেবে দেখছেন। বিষয়টি এত সরল নয়। মনে রাখতে হবে, এটি ছিল নতুন সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান তুলে ধরার প্রথম বড় সুযোগ। তাই এই সফর এবং জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণ স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ।