দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি কর্তৃপক্ষ
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির কর্মকাণ্ডের দৃশ্য। তবে তথ্য যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, আলোচিত ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের কোনো সম্পর্ক নেই।