৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার দেশের সাত জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে। আজ শনিবার বিজিবির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সদস্য মোতায়েন করা জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে; এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত আছে।
446 বার পড়া