প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির ● বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস ● জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী ● সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’ ● সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর ● জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ●

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

বিজ্ঞাপন
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য জনগণের সেবা করা। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের প্রয়োজন পূরণ, অধিকার নিশ্চিত ও সরকারি সেবা সহজ করার কাজে ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় প্রশাসনের জন্য এ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের প্রকৃত জনসংখ্যার সঙ্গে নিবন্ধন তথ্যভান্ডারের তথ্যের বড় অসঙ্গতি রয়েছে। এ অসঙ্গতি দূর করে নিবন্ধন ব্যবস্থাকে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করলেই নাগরিকসেবা নিশ্চিত হয় না; প্রযুক্তির পেছনে থাকা ব্যক্তিদেরও দায়িত্বশীল হতে হবে। একটি সাধারণ জন্মসনদ পেতে কোনো নাগরিককে যেন বারবার ইউনিয়ন পরিষদে যেতে না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও নির্ভুল করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ উদ্যোগ বাস্তবায়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন সিস্টেম (বিডিআরআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শুদ্ধতা ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির

৩০ মিনিট আগে
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

১ ঘণ্টা আগে
তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

৪ ঘণ্টা আগে
সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

৪ ঘণ্টা আগে