প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাকসু নেতারা

বিজ্ঞাপন
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাকসু নেতারা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় নেতাদের অভিনন্দন জানান জামায়াত আমির। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তাঁদের কাছে খোঁজখবর নেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা দেওয়ার অভিযোগ এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাঁদের সমস্যা সমাধানে আরও সক্রিয় থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারে ডাকসুর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৪ ঘণ্টা আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

১ দিন আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

২ দিন আগে
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৫ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬ দিন আগে
৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

১ সপ্তাহ আগে