প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হলেও প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়। বরং শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে তোলা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহার করবেন না, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এর কার্যকর প্রয়োগেও উদ্ভাবনী ভূমিকা রাখবেন। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল ও স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।

পরে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন ববি হাজ্জাজ। সেখানে তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে, যাতে তরুণরা জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৪ ঘণ্টা আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

১ দিন আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

২ দিন আগে
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৫ দিন আগে
৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

১ সপ্তাহ আগে
বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১ সপ্তাহ আগে