প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

বিজ্ঞাপন
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার
দেশের আট বিভাগে সরকারি আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। তারা বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সংশ্লিষ্টরা মাদ্রাসা জাতীয়করণের প্রয়োজনীয়তা নিয়ে ইতিবাচকভাবে আলোচনা করছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন জেলায় সরকারি স্কুল-কলেজ থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসা মাত্র তিনটি। শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকে মাদ্রাসা সরকারিকরণের বিষয়টি উঠে এসেছে। এ সরকারের মেয়াদে এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বর্তমানে দেশে সরকারি আলিয়া মাদ্রাসা তিনটি—ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা এবং সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা। এর বিপরীতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি এবং সরকারি কলেজ ৭০৮টি। সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৬৯৪টি।

সংশ্লিষ্টরা জানান, দেশে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। বিভাগ ও জেলা পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা কম থাকায় সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। তাই প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা জাতীয়করণের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় নিজেদের অবস্থান তৈরি করছে। মাদ্রাসা জাতীয়করণ করা হলে শিক্ষার্থীরা কম খরচে পড়াশোনার সুযোগ পাওয়ার পাশাপাশি শিক্ষার মানও বাড়বে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৪ ঘণ্টা আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

১ দিন আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

২ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬ দিন আগে
৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

১ সপ্তাহ আগে
বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১ সপ্তাহ আগে