প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির ● বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস ● জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী ● সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’ ● সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর ● জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ●

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দিল্লিতে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের অবস্থানকে সফরের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ভারতের সংবাদপত্র দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে ঢাকার অভিযোগ। তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের কর্মকাণ্ড ভারত বা বাংলাদেশের কারও জন্যই সুফল বয়ে আনবে না। ভারত এ বিষয়ে সহযোগিতা করলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের অগ্রাধিকারে রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী কখনো ভারত সফরে না যাওয়ার কথা বলেননি। উপযুক্ত সময়ে সফরটি হতে পারে এবং তিনি এ বিষয়ে আশাবাদী।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তিনি ভালো ভূমিকা রাখছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। দিল্লি তাঁর মতামতকে গুরুত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় প্রায় ২ হাজার মানুষ হত্যার অভিযোগও করেন হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, অতীতের সঙ্গে বাংলাদেশের জনগণের একটি ‘পরিষ্কার বিচ্ছেদ’ প্রয়োজন। তবে এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, প্রতিটি দেশই নিজেদের প্রয়োজন ও জাতীয় স্বার্থ অনুযায়ী কৌশলগত স্বায়ত্তশাসন চায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে দুই সরকার আলোচনায় বসলে সব সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে কোনো পক্ষই অন্য দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না—এমন পারস্পরিক সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৫৯ মিনিট আগে
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

১ ঘণ্টা আগে
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

২ ঘণ্টা আগে
তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

৪ ঘণ্টা আগে
সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

৪ ঘণ্টা আগে