বুধবার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশনের দায়িত্ব। অভিযানে বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ সদস্যের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে এবং তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। মসজিদে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগও করেন তিনি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, হামলায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায় দাবি করে তিনি বলেন, ভবিষ্যতেও দখলের চেষ্টা হলে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।



