প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার ● হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ● বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান ● মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক ● দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ●

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

বিজ্ঞাপন
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার
ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মীর শাহে আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটির ২৬টি ও উত্তর সিটির ২৯টি খালের দুই পাড়ে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে অবৈধ দখল রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গঠিত কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। ধাপে ধাপে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। এ কাজে নাগরিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, জনগণের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়তে সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

২ ঘণ্টা আগে
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

২ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

৩ দিন আগে
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা ক্লিনিকে হামলা

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

৩ দিন আগে
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৫ দিন আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

৬ দিন আগে