প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার ● হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ● বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান ● মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক ● দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ●

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

বিজ্ঞাপন
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬ শুরু হয়েছে।

২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ জরিপ চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়নের ভিত্তিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৭২ জন মাঠকর্মী জরিপে অংশ নিচ্ছেন। তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছে ‘কোবো টুলবক্স’ অ্যাপ। জরিপ শেষে ব্রেটু ইনডেক্স (BI), হাউস ইনডেক্স (HI), কনটেইনার ইনডেক্স (CI) ও পিউপা ইনডেক্স (PI) নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্রেটু ইনডেক্সের ভিত্তিতে এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ ও সাধারণ ঝুঁকির হিসেবে চিহ্নিত করা হবে। জরিপে চিহ্নিত হটস্পটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ ও বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম জোরদার করা হবে।

জরিপের উদ্বোধন করে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এডিসের প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। এ কাজে নগরবাসীর সহযোগিতারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে বর্ষাপূর্ব জরিপে ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে লার্ভার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া যায় এবং ২৭টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ওই জরিপের ভিত্তিতে এসব এলাকায় ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

২ ঘণ্টা আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

২ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

৩ দিন আগে
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা ক্লিনিকে হামলা

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

৩ দিন আগে
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৫ দিন আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

৬ দিন আগে