মন্ত্রণালয় জানায়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত সেন্টারে পরীক্ষার জন্য প্রাসঙ্গিক কাগজপত্র ও ভিডিআর ভিসার নথি জমা দিতে হবে। এদিকে, দালাল ও অসাধু চক্র অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষার কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে এগুলো জমা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির কার্যক্রম বন্ধ ও অনুমোদন বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবৈধ মেডিকেল পরীক্ষা বা এ সংক্রান্ত প্রতারণার তথ্য জানা থাকলে প্রমাণসহ মন্ত্রণালয়কে ইমেইলে (secretary@probashi.gov.bd) জানানোর অনুরোধ করা হয়েছে।


