প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ● তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন ● ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী ● কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি ● ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ● মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ●

তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

বিজ্ঞাপন
তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠকের পর এক স্ট্যাটাসে বিস্তারিত তুলে ধরেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

স্ট্যাটাসে সানায়ে তাকাইচি জানান, ‘গণতন্ত্র’ ও ‘আইনের শাসন’-এর মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনের পথচলাকে তিনি স্বাগত জানিয়েছেন। নতুন সরকারের রাষ্ট্র গঠনের সকল প্রচেষ্টায় জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ রূপকল্প বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে দুই নেতার বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি সহযোগিতা ও বাংলাদেশকে ‘শান্তিপূর্ণ জাতি’ হিসেবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বিশাল বাজার হিসেবে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন সানায়ে তাকাইচি, যা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্বের’ ওপর ভিত্তি করে এদিন একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী দিনে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ও জাপান ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে স্ট্যাটাসে প্রত্যয় ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

১ ঘণ্টা আগে
ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১ ঘণ্টা আগে
কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

২ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

২ ঘণ্টা আগে
খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

২ ঘণ্টা আগে