প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

বিজ্ঞাপন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
‘বহুরূপী’ সিনেমায় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। প্রায় দুই বছর পর একই চরিত্রে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ফিরছেন তিনি। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

মুক্তির আগে সিনেমার প্রচারে ভিন্নধর্মী অবতারে হাজির হয়েছেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাকে মাছওয়ালির বেশে দেখা গেছে। সাধারণ শাড়ি, খোঁপা ও শ্যামলা মেকআপে তাকে প্রথম দেখায় চেনা কঠিন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভিডিওতে বড় মাছ হাতে নিয়ে বাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় তাকে। মাছ কাটার দৃশ্যেও অভিনয় করেছেন কৌশানী। এ সময় মজার ছলে তিনি বলেন, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে মাছ বিক্রির হাঁকও দিতে দেখা যায় অভিনেত্রীকে। ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ!’—এমন সংলাপে তাকে ক্রেতাদের আকৃষ্ট করতে দেখা যায়।

সিনেমার প্রচারে কৌশানীর এই ডি-গ্ল্যাম ও ব্যতিক্রমী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

৫ ঘণ্টা আগে
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

৩ দিন আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

৩ দিন আগে
শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

১ সপ্তাহ আগে
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

২ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

২ সপ্তাহ আগে