প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

বিজ্ঞাপন
সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাগারে যাওয়ার পর দীর্ঘ সাত মাস বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন কাজ শুরুর খবর জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’ এর আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...’।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আলভীর নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং প্রযোজনা করছেন মাহমুদ হাসান রানা। তবে কাজটির নাম, গল্প কিংবা প্রচারের সম্ভাব্য সময় সম্পর্কে এখনো বিস্তারিত জানাননি অভিনেতা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয় তাঁকে।

এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান জাহের আলভী। দীর্ঘ বিরতি শেষে তাঁর অভিনয়ে ফেরার খবরে নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে পর্দায় কোন কাজ নিয়ে ফিরছেন, তা জানতে অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

৩ দিন আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

৩ দিন আগে
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

৬ দিন আগে
শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

১ সপ্তাহ আগে
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

২ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

২ সপ্তাহ আগে