প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ● তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন ● ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী ● কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি ● ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ● মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ●

ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বিজ্ঞাপন
ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী
আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক দেশ গড়া বর্তমান সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “বাংলাদেশ টেককানেক্ট ২০২৬” সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, দেশে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান বলেন, ডিজিটাল অবকাঠামো এখন আর বিলাসিতা নয়, এটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রধান ভিত্তি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে সরকার পাঁচটি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করেছে এবং আগামী তিন-চার মাসের মধ্যে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নের কাজ শেষ হবে।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তির সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা এবং গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফাইভজি, ক্লাউড কম্পিউটিং, অটোমেশন এবং বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রযুক্তি প্রদর্শনীতে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট এডুকেশন, ডিজিটাল পাওয়ারসহ এআইভিত্তিক বিভিন্ন সমাধান প্রদর্শন করা হয়। সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ পাঁচ শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

১ ঘণ্টা আগে
তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

১ ঘণ্টা আগে
কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

২ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

২ ঘণ্টা আগে
খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

২ ঘণ্টা আগে