প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ ● রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান ● গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ● তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন ● ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী ● কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি ● ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ●

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
খাবার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া অত্যন্ত জরুরি। বাইরে খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে তিনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন। এ সময় তিনি রাজধানীর পানি সরবরাহ পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে, যার ৭৪ শতাংশই ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ও ভূমিকম্পের ঝুঁকি এড়াতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে পদ্মা নদী থেকে রাজধানীতে আরও ১০০ কোটি লিটার পানি সরবরাহের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার প্রতিও জোর দেন মীর শাহে আলম। ক্লান্তিসহ নানা শারীরিক সমস্যা এড়াতে তিনি চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি গ্রহণ ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার মেস।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ

১ ঘণ্টা আগে
জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান

৩ ঘণ্টা আগে
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

১৯ ঘণ্টা আগে
তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

১৯ ঘণ্টা আগে
ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১৯ ঘণ্টা আগে
কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

১৯ ঘণ্টা আগে