প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ

বিজ্ঞাপন
পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-পিরোজপুর ও মঠবাড়িয়া-পাথরঘাটা হয়ে বরগুনাগামী ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে বাস চলবে না। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বলা হয়েছে, যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল; তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে আবার কবে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পরের পরিস্থিতি বিবেচনা করে এ পথে বাস চালানো হবে কি না, সিদ্ধান্ত জানানো হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি বলেন, ‘এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনা ও পিরোজপুরের পরিবহন মালিকেরা। এদিকে আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির নিষিদ্ধ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

১ ঘণ্টা আগে
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

১ ঘণ্টা আগে
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে