প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

বিজ্ঞাপন
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ রিপন হোসেন এ আদেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম বলেন, সাঈদ খোকন অসুস্থ; তার পিঠে স্প্লিন্টার রয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। এ সময় তিনি রিমান্ড বাতিলের পাশাপাশি তার চিকিৎসার আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, শেখ হাসিনার দেশত্যাগের আগের দিন সাঈদ খোকন ঢাকাজুড়ে তার বাহিনীকে হত্যার নির্দেশ দেন এবং অর্থের জোগান দিয়ে নেতাকর্মীদের তাণ্ডব চালাতে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে; তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা। পরে জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয় ১৪ বছর বয়সী আবদুল মোতালিব। ওই দিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাঈদ খোকনসহ ১৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ

পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ

৩২ মিনিট আগে
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

১ ঘণ্টা আগে
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে