প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

বিজ্ঞাপন
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৫ মার্চ ও ২১ মে দেওয়া সুপারিশের ভিত্তিতে ১ হাজার ৪১৬ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট চাকরির প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও নিতে হবে।

নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে; প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বিবেচিত হলে তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই অপসারণ করা যাবে। বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তী যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী যোগদান না করলে তিনি যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ

পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ

৩২ মিনিট আগে
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

১ ঘণ্টা আগে
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

১ ঘণ্টা আগে
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে