প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অবৈধ উপায়ে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী ● বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর ● ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান ● নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ খাদ্যমন্ত্রীর ● গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ● ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা: জনপ্রশাসন উপদেষ্টা ● রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ ● মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার ●

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ খাদ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ খাদ্যমন্ত্রীর
সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে নারী ও শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজন কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।

ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন, কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়ন সহজ করতে বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. রুদাবা খন্দকারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. তাহমিদ আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন ভাই থাপা। প্যানেল আলোচনায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা খাদ্য পুষ্টিকরণ কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অবৈধ উপায়ে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

অবৈধ উপায়ে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৫ মিনিট আগে
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী

১৬ মিনিট আগে
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা: জনপ্রশাসন উপদেষ্টা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা: জনপ্রশাসন উপদেষ্টা

২ ঘণ্টা আগে
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

৩ ঘণ্টা আগে
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ

৫ ঘণ্টা আগে
হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

৫ ঘণ্টা আগে