বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে গাছের পরিচর্যা ও সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। এরই মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও খাল খননের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রার বিপরীতে গত জুলাই পর্যন্ত ২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪২৮টি গাছ রোপণ করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের পাহাড় ধসসহ পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন উপদেষ্টা। এছাড়া বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বরাদ্দ নিশ্চিতে বিশ্বনেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।


