প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অবৈধ উপায়ে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী ● বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর ● ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান ● নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ খাদ্যমন্ত্রীর ● গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ● ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা: জনপ্রশাসন উপদেষ্টা ● রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ ● মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার ●

বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের জেটিআরও হলে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে’ মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, মহাকাশ সহযোগিতা এবং উড়ালসড়ক ও দ্রুতগতির রেল নেটওয়ার্ক উন্নয়নে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করলে জাপানি প্রতিষ্ঠানগুলো বড় অভ্যন্তরীণ বাজারে প্রবেশের পাশাপাশি অন্যান্য দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের উদ্যোগে বাংলাদেশ সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হবে এবং ২০৩৪ সালের মধ্যে জিডিপি এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আওতায় বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং জাপানের পণ্যও বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য জ্বালানি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এআই ও রোবোটিকসভিত্তিক তথ্যপ্রযুক্তি পার্ক, মহাকাশ প্রযুক্তি এবং সারা দেশে উড়ালসড়ক ও রেল নেটওয়ার্ক গড়ে তোলার মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহায়তা ও বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও, দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারে বাংলাদেশের তরুণদের জাপানি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিল্প থেকে আরও
তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

৫ দিন আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

১ মাস আগে
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

১ মাস আগে
তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

১ মাস আগে
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

১ মাস আগে