প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা ● সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার ● কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ ● ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ ● দেশের অর্থনৈতিক চাপ সামলাতে বিশ্বব্যাংকের কাছে ১৩.৭৭ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ ● অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি ● আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল ● সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ● প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান ● রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন বন্ধ হজ পোর্টাল ●

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে এর তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য বাজারে কঠোর নজরদারি করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদল। তাই মুখরোচক কথাবার্তা না বলে তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। চা বাগানের আয় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, চা গাছের ক্ষতি না করে কাঠ ও মসলাজাতীয় গাছ লাগানো এবং সম্ভাব্য বাগানে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স, যেসব বাগানে স্কুল নেই সেখানে স্কুল স্থাপন এবং বাগানের রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিল্প থেকে আরও
কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

১ ঘণ্টা আগে
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

১ মাস আগে
তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

১ মাস আগে
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

১ মাস আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

১ মাস আগে
টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, বন্ধ হলো ম্যাট্রিক্স ড্রেসেস

টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, বন্ধ হলো ম্যাট্রিক্স ড্রেসেস

১ মাস আগে