এ প্রসঙ্গে ফারুকী জানান, মিথ্যা সংবাদ কখনো সত্য হয়ে যায় না। এসব নিয়ে কথা বলে তিনি গুঞ্জনকে প্রশ্রয় দিতে চান না। তাই ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি বা তিশা কেউই কোনো মন্তব্য করবেন না জানিয়ে সবাইকে নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানান।
বর্তমানে এই নির্মাতা তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি ‘টু হেল, উইথ লাভ’ (অস্থায়ী নাম) শিরোনামে নতুন একটি সিনেমার চিত্রনাট্য লিখছেন। এটি প্রেম ও বন্ধুত্বের বাইরের এক হৃদয়বিদারক গল্প বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, তিশাও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


