এ সময় দরবার সাহিবে প্রার্থনারত অবস্থায় আবেগাপ্লুত হয়ে সারাকে কাঁদতে দেখা যায়। তাঁদের এই মন্দির দর্শনের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্বর্ণমন্দিরে আয়ুষ্মানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ভক্তদের দশেরার শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান। ছবিতে সাদা পোশাকে এই দুই তারকাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আকাশ এ কৌশিক পরিচালিত সিনেমা ‘উড়তা তীর’।
ধর্মা প্রোডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় সারা ও আয়ুষ্মান ছাড়াও অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, গুলশান গ্রোভারসহ আরও অনেকে। ‘পতি পত্নী অউর ওহ ২’ সিনেমার পর এটি এই জুটির দ্বিতীয় যৌথ কাজ।


