প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বিজ্ঞাপন
নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রত্না খাগালিয়া গ্রামের কুড়ের হাটির সুশীল দাসের স্ত্রী। গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী। বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনেরা লাশটি রত্না দাসের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিহতের চাচাতো দেবর বলরাম দাস অভিযোগ করেন, রত্না ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটের পর রশি ও পাথর দিয়ে তাঁর হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যা করেছে। নিহতের মামা বিনোদ দাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

৪৭ মিনিট আগে
শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

৫১ মিনিট আগে
রাজধানীতে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

রাজধানীতে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

১ দিন আগে
পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

১ দিন আগে
সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

১ সপ্তাহ আগে
শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

১ সপ্তাহ আগে