শফিকুর রহমান বলেন, যেসব জায়গায় আমূল পরিবর্তন দরকার, বিএনপি তার প্রত্যেকটিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জাতির কাছে দেওয়া কথা রাখেনি। তাই সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করবে না জামায়াত। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র না করার হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ফ্যাসিস্টদের সঙ্গে জামায়াত হাত মেলাচ্ছে—সরকার এমন বয়ান তৈরির চেষ্টা করছে। অথচ বিএনপিই নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল এবং এখন তাদের নেতাদের পুনর্বাসন করছে। এ ছাড়া মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।


