প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

বিজ্ঞাপন
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা; গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জামায়াত আমির বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর অভিযোগ, সরকার জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়; সেই ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের রায়গুলো অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যায় ও প্রহসনমূলক ছিল। ডা. শফিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়; শহীদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি চিরদিন স্মরণ করবে। বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের দোয়া করেন; একই সঙ্গে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

৫ মিনিট আগে
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

২ ঘণ্টা আগে
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

২ ঘণ্টা আগে
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

৬ ঘণ্টা আগে
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

১ দিন আগে