প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাজারের অধিক শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবি স্ট্যান্ড এতিমখানায় এসব খাবার পরিবেশন করা হয়; খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান; এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, ভাতের আয়োজন করা হয়, প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

২ ঘণ্টা আগে
সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

২ ঘণ্টা আগে
রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

৬ ঘণ্টা আগে
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

৬ ঘণ্টা আগে
শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৬ ঘণ্টা আগে