প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

বিজ্ঞাপন
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ
ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান প্রমুখ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা রয়েছে; ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল; কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি। আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি; ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টাও সফল হয়নি। শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলেও দাবি করেন তিনি। সরকারকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে; আমাদের তো জাতীয় ঐক্য ছিল। কিন্তু কেন সেই জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনারা ৩১ দফার সঙ্গে বরখেলাপ করছেন, বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, নিজেদের ইশতেহারের সঙ্গেও বরখেলাপ করেছেন; এমনকি গণভোটের গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন; প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে; আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নাৎসি বাহিনীকে কীভাবে আইনের আওতায় আনা হয়েছিল, তা দেখতে হবে; গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

৫ মিনিট আগে
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

২ ঘণ্টা আগে
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

২ ঘণ্টা আগে
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

৬ ঘণ্টা আগে
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

১ দিন আগে