হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি এখন বিচ্ছিন্ন কিছু সহিংস কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে; বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না; কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে; অপরাধে জড়িত ব্যক্তিদের যথাসময়ে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই বিচারের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই; শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বদরবারে দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে; এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যে বাংলাদেশ নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবেন।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-20T17:46:03+06:00
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

