প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

বিজ্ঞাপন
১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর
মাত্র ১৮ মাসে পুরো পবিত্র কোরআন মুখস্থ করেছেন ঢাকার খিলক্ষেতের আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী। তারা হলেন হাফেজ আকিকুল ইসলাম (১০) ও হাফেজ রাকিবুল ইসলাম (১১)। আকিকুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর। তার বাবা মো. কামরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। বর্তমানে তারা খিলক্ষেত নেভি কলোনিতে বসবাস করেন। হাফেজ রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর। তার বাবা মো. নজরুল ইসলাম প্রবাসে থাকেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, হাফেজ আকিকুল ইসলাম মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন। বিশেষ করে হেফজের শেষ আট মাসে সে মুখস্থ করেছে ১৭ পারা। অন্যদিকে, হাফেজ রাকিবুল ইসলামও মাত্র ১৮ মাসে হিফজ সম্পন্ন করেছেন। শেষ আট মাসেই সে মুখস্থ করেছে ১৮ পারা কোরআন। তাদের সাফল্যে আনন্দিত মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী। মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা ইসহাক কামাল বলেন, ‘পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। অল্প বয়সে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন অত্যন্ত আনন্দের। তাদের মেধা, একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল এই সাফল্য। আমরা আশা করি, তারা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।’ মাদ্রাসার সভাপতি আলহাজ এস.এম. ফজলুল হকের প্রত্যাশা, এসব নবীন হাফেজ ভবিষ্যতে কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি খিলক্ষেতের সর্বস্তরের জনসাধারণকে মাদ্রাসার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখারও আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চলতি বছর আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্নকারী মোট ২৩ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে। মাদ্রাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পাগড়ি পরিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা লোকমান মাযহারী, জামিয়াতুল মানহাল আল-কওমিয়ার মুহাদ্দিস মাওলানা আদনান মাসউদ, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং খিলক্ষেত বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম কাসেমী প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

৮ ঘণ্টা আগে
হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

১ দিন আগে
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

৩ দিন আগে
প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

৩ দিন আগে
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

৪ দিন আগে
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

৫ দিন আগে