প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে
জেপি মরগ্যান চেজের একটি কারিগরি ত্রুটির কারণে গত সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েলস ফার্গো, ব্যাংক অফ আমেরিকাসহ বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন ব্যাহত হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার গ্রাহক ব্যাংকিং সেবা গ্রহণ এবং অর্থ পরিশোধে চরম ভোগান্তির শিকার হন। এ ছাড়া কিছু ব্যবহারকারী ‘জেলে’ পেমেন্টেও বিলম্বের অভিযোগ করেছেন। খবর আল জাজিরার।

জেপি মরগান চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি বলেন, জেপি মরগানের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার ত্রুটির কারণে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সাময়িক জটিলতা সৃষ্টি হয়। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গ্রাহক অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে, দুপুর ২টার দিকে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ সমস্যা সংক্রান্ত অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং দিনের পরবর্তী সময়ে তা কমে আসে। জানা গেছে, এই বিভ্রাট অন্তত পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ওপর প্রভাব ফেলে। তারা পরিষেবা ব্যবহার করতে এবং লেনদেন সম্পন্ন করতে সমস্যার কথা জানান। এর মধ্যে রয়েছে জেপি মরগান চেজ, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ান। তবে সব ব্যাংকের নিজস্ব সিস্টেমে সমস্যা ছিল না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চেজ কারিগরি সমস্যার কথা নিশ্চিত করলেও ইউএস ব্যাংক তাদের নিজস্ব সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে। এ ছাড়া ক্যাপিটাল ওয়ান এবং ট্রুইস্ট তাদের সেবাগুলো স্বাভাবিকভাবেই কাজ করছিল বলে জানিয়েছে। চেজ জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমে থাকা একটি সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেন প্রক্রিয়াকরণ ধীর হয়ে গিয়েছিল। ফলে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনে বিলম্ব হয়। কিন্তু এটা সামগ্রিক ব্যবস্থার ত্রুটি নয়, চেজের সঙ্গে জড়িত লেনদেন প্রক্রিয়াকরণের সময়ই কেবল অন্যান্য ব্যাংকগুলোর সমস্যা হতে পারে। অবশ্য কিছু গ্রাহকের তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার অভিযোগ অস্বীকার করেছে চেজ। তাদের দাবি, গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ছিল। ‘চেজ’ হলো জেপি মরগান চেজের কনজিউমার ব্যাংকিং বিভাগ। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী। এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত লেনদেনগুলো পরিচালনা করে। ফলে চেজে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে অন্য ব্যাংকের নিজস্ব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করলেও তাদের গ্রাহকদের লেনদেনে বিলম্ব হতে পারে।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জেলে হলো একটি ব্যক্তি থেকে ব্যক্তির তৃতীয় পক্ষীয় পেমেন্ট ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো ব্যবহার করে। এর মাধ্যমে গ্রাহকরা বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারেন। এটি অ্যারিজোনা-ভিত্তিক কোম্পানি ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’-এর মালিকানাধীন। কোম্পানিটির আবার মালিক হলো ব্যাংক অফ আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, জেপি মরগান চেজ, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, ইউএস ব্যাংক এবং ওয়েলস ফার্গোর মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে কিছু গ্রাহক জেলের মাধ্যমে অর্থ পাঠানো বা গ্রহণ করার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন। তবে জেলে জানিয়েছে, তাদের নেটওয়ার্ক স্বাভাবিক আছে। গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে জেলে ব্যবহার করেন। তাই ওইসব প্রতিষ্ঠানে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে, জেলের নিজস্ব ব্যবস্থা পুরোপুরি সচল থাকা সত্ত্বেও গ্রাহকদের অর্থ লেনদেনে সমস্যা হতে পারে। ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থায় সরাসরি কোনো প্রভাব পড়েনি। তবে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অর্থ পাঠানো বা গ্রহণের সময় বিলম্ব হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

১ ঘণ্টা আগে
১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন

২ ঘণ্টা আগে
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

৭ ঘণ্টা আগে
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

১ দিন আগে
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ দিন আগে
সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

১ দিন আগে