প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

বিজ্ঞাপন
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ফকিহ, শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২-২৮ নভেম্বর সফরকালে তিনি দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এর মধ্যে ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান ও নামাজে ইমামতি করবেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুধবার (১১ নভেম্বর) ঢাকাস্থ শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সফরসূচিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের সূচিতে এর আগে কয়েক দফা পরিবর্তন আনা হয়। পরবর্তীতে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কাটছাঁট করে কেবল কয়েকটি নির্দিষ্ট প্রোগ্রামের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদে ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন, ২৪ নভেম্বর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ওলামা সম্মেলন, ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলন, ২৬ নভেম্বর বেফাক ও হাইআতুল উলয়া আয়োজিত ওলামা সম্মেলন এবং ২৮ নভেম্বর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর দুপুরে বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান, বাদ এশা জামিয়া হাকীমুল উম্মত, কেরানীগঞ্জে ইসলাহি বয়ান করবেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিজ্ঞপ্তিতে মুফতি মিজানুর রহমান সাঈদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের শাইখুল ইসলামের সুস্থতা ও নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস এবং আধুনিক ইসলামি অর্থনীতির অন্যতম রূপকার। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্মগ্রহণকারী এই মনীষী পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানি (রহ.)-এর সুযোগ্য সন্তান। তিনি বর্তমানে জামিয়া দারুল উলুম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের সাবেক বিচারপতি ছিলেন এবং সৌদি আরবের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাফসির, হাদিস ও ইসলামী অর্থনীতি বিষয়ে তাঁর শতাধিক কালজয়ী গ্রন্থ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

৩ ঘণ্টা আগে
প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ দশে তাকি উসমানি

৬ ঘণ্টা আগে
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

১ দিন আগে
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

১ মাস আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ মাস আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

১ মাস আগে