প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন ● পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার ● মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ● টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ● বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি ● ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন ● চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ● পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর ● মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার ●

বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বিজ্ঞাপন
বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি
বয়কটের ঘোষণা দিয়েও ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে সরিয়ে না দেওয়ায় সংশ্লিষ্টদের কটাক্ষ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, এটি কেমন ধরনের বয়কট।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পরীমনি লেখেন, ‘এদের এ কেমন বয়কটের ধরন! বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিকে পরীমনির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের চারটি সাংবাদিক সংগঠন। সংগঠনগুলো হলো—মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ), ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) ও ইয়ুথ জার্নাল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর)। এদিন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় পরীমনির জামিন বাতিল করে আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল; পরে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপস্থিত সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। ভিড়ের মধ্যে কেউ তাকে স্পর্শ করেছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ

পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ

১১ ঘণ্টা আগে
পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

১১ ঘণ্টা আগে
বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

১ দিন আগে
আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

৩ দিন আগে
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

৩ দিন আগে
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪ দিন আগে