প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন ● পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার ● মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ● টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ● বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি ● ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন ● চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ● পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর ● মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার ●

বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

বিজ্ঞাপন
বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়
বিয়ে করেছেন সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সুখবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। তবে বরের ছবি প্রকাশ করলেও ফুল দিয়ে তার মুখ আড়াল করেছেন তিনি; স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না।

বরের পরিচয় জানতে আগ্রহীদের উদ্দেশে পারশার অনুরোধ—পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে মেসেজ দিয়ে বিরক্ত না করতে; তিনি বিয়ে করেছেন এবং আলহামদুলিল্লাহ সুখে আছেন, এটুকু মেনে নিতে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা; তবে বরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পারশা বলেন, পরিবারের অনুপস্থিতি তার জন্য খুব কষ্টের ছিল, তবে বরের পরিবারের কাছ থেকে তিনি আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বামীর পরিচয় গোপন রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি না চাই, কেউ কি আমাকে বাধ্য করতে পারে? এই পৃথিবীতে কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।’

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়; এরপর কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয় এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও তার নাম রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

৬ ঘণ্টা আগে
পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ

পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ

১১ ঘণ্টা আগে
পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

১১ ঘণ্টা আগে
আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

৩ দিন আগে
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

৩ দিন আগে
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪ দিন আগে