প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন ● পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার ● মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ● টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ● বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি ● ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন ● চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ● পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর ● মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার ●

পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ

বিজ্ঞাপন
পরীমনিকে বয়কটের ডাক, ছবিতে জুতা নিক্ষেপ করে সাংবাদিকদের প্রতিবাদ
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে তাকে বয়কটের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদে পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ করে বিক্ষোভ করেছেন তারা।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো মানুষের সামনে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। সাংবাদিকরা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে বাধার মুখে পড়লে সাধারণ মানুষও সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বক্তারা আরও বলেন, তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। পরে পরীমনির ছবিতে জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর একটি মামলায় জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই দিন ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে হাজির হন পরীমনি; শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যে কেউ তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ সময় তিনি সাংবাদিক রাজুর ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিক রাজু দূর থেকে সংবাদ সংগ্রহ করছিলেন; এ সময় পরীমনির এক নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা দেন। পরে পরীমনি সাংবাদিক রাজুর মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। পরে অবশ্য মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

৬ ঘণ্টা আগে
পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

১২ ঘণ্টা আগে
বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

১ দিন আগে
আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

৩ দিন আগে
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

৩ দিন আগে
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪ দিন আগে