প্রকাশিত ফল অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটের (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। উল্লেখ্য, এবার এসএমএসে ফল জানার নম্বর পরিবর্তন করে ১৬১৪০ নির্ধারণ করা হয়েছে। ফল জানতে যেকোনো নম্বর থেকে HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।


