প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

বিজ্ঞাপন
গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির
আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জনগণের দাবি আদায় করতেই তাঁরা রাস্তায় নেমেছেন। তাঁদের আগের দুটি লংমার্চও জনগণের সহযোগিতায় সফল হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​তিনি আরও বলেন, সাত দফার মূল দাবি হলো গণভোটের রায় বাস্তবায়ন। এটি আদায় হলে বাকি সংকটগুলো তৈরি হতো না। বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করে তাঁদের হতাশ করেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

১ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মঞ্জু

১ ঘণ্টা আগে
যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

৩ দিন আগে
২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

৪ দিন আগে
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

৪ দিন আগে
কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

৪ দিন আগে