প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী ● উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি: মীর শাহে আলম ● এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি ● মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ ● পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান ● এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৫.৮০% ● আলিম পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে ● গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির ● ‘দক্ষ যুব গড়বে দেশ’: জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন ●

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান

বিজ্ঞাপন
পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ছয়জনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার এবং আহত তিনজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে একটি ছাউনিতে আশ্রয় নেন কয়েকজন। সেখানে আকস্মিক বজ্রপাতে ছয়জন নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় পরে পাবনা জেনারেল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের দাফন ও আহতদের জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারগুলোকে আরও সাহায্য করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​অনুদান প্রদানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শোক প্রকাশের পাশাপাশি এসব পরিবারের খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, এই বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন নলমুড়া গ্রামের রব্বেল হোসেন (২২), মিজান আলী (১২), সাজিদ হোসেন (১০), আব্দুল্লাহ প্রামাণিক (১৮), ইমন হোসেন (১৪) এবং গঞ্জমতি গ্রামের শাওন হোসেন (২২)।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

২ ঘণ্টা আগে
নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

১৫ ঘণ্টা আগে
ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

১৫ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

১৫ ঘণ্টা আগে