প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার ● চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক ● বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী ● রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন ● পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর ● অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ ● দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ ● ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ ●

কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

বিজ্ঞাপন
কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার
নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচারের কথা বললেও অন্যদের বেলায় জামায়াতে ইসলামী তা মানতে নারাজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। পিরোজপুরে এক ব্যক্তির দাফনে জামায়াত নেতাকর্মীদের বাধার ঘটনার তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধী দলে থেকেই যারা বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রের সব ক্ষমতা হাতে পেলে তারা কী করবে? সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, গত শনিবার সকালে পিরোজপুরে মানিক পশারী (৮৭) নামের এক সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মারা যান। কিন্তু স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে পিরোজপুরের মাটিতে দাফন করতে বাধা দেন। এমনকি বাড়িতে খোঁড়া প্রথম কবরটিও কিছু মানুষ এসে ভরাট করে ফেলে। পরে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই বৃদ্ধের মেয়ে ও বোনেরা মিলে নতুন কবর খোঁড়েন এবং মাঝরাতের পর পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এনসিপির সাবেক এই নেত্রী আরও লেখেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, তা যাচাইয়ের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান ও আদালত আছে। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা দাফন ঠেকিয়ে মাইক হাতে নিজেরাই এর মীমাংসা করতে চেয়েছেন। একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির নেতাকর্মীরা আজ ঠিক করে দিতে চাইছেন কে মুক্তিযোদ্ধা আর কার কবর কোথায় হবে। ভোটের আগে ইনসাফের কথা বলা দলটি একজন মৃত মানুষ ও তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে এমন অমানবিক আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

২১ ঘণ্টা আগে
সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

২১ ঘণ্টা আগে
২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

২৩ ঘণ্টা আগে
গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

১ দিন আগে
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড, লেনদেনে সতর্কতার আহ্বান

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড, লেনদেনে সতর্কতার আহ্বান

১ দিন আগে
নিজের মন্ত্রণালয় রেখে অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

নিজের মন্ত্রণালয় রেখে অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

১ দিন আগে