প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পিবিআই ঢাকার (দুদকে সংযুক্ত) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের (বুধবার) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


