প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ● এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ●

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বই মুদ্রণে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় বই মুদ্রণের প্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের মান এবং ছাপার গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়ার অর্থ নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা। মুদ্রণযন্ত্রের সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। কোনো সীমাবদ্ধতা থাকলে দরপত্রে অংশ নেওয়ার আগেই তা বিবেচনায় নিতে হবে। সরকার যে মানের বই সরবরাহের জন্য কাজ দিয়েছে, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিদর্শনের সময় কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে অসংগতি দেখতে পান ববি হাজ্জাজ। এ ধরনের ত্রুটি যাতে বিপুলসংখ্যক বইয়ে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি মুদ্রণকাজের মান নিয়ন্ত্রণ ও তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

ববি হাজ্জাজ বলেন, শুধু মুদ্রণকাজ শেষ করলেই হবে না; প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ছাপা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে অবহেলা বা নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব বই সরবরাহের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আধুনিক ও যথাযথ সক্ষমতাসম্পন্ন মুদ্রণযন্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতে বলেন। পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট মুদ্রণপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

৩ দিন আগে
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

১ সপ্তাহ আগে
এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১ সপ্তাহ আগে
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

১ সপ্তাহ আগে
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

২ সপ্তাহ আগে
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

২ সপ্তাহ আগে