বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— দ্রুত বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ, পর্যাপ্ত সময় দিয়ে রুটিন ঘোষণা এবং দ্রুত ফল প্রকাশ করে চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করা। তবে কোনো কারণে চলতি বছর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অকৃতকার্যদের একাদশ শ্রেণিতে শর্তসাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া এবং আগামী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার বিকল্প দাবিও জানান তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, একটি পরীক্ষায় খারাপ করা মানেই কোনো শিক্ষার্থীর সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চাচ্ছেন না; বরং শিক্ষাজীবন থেকে এক বছর ঝরে পড়া রোধে সরকারের কাছে একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধানের দাবি জানিয়েছেন। যাতে অকৃতকার্য শিক্ষার্থীরা হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।


