প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ● হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’ ● বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এলজিআরডিমন্ত্রী মঈন খান ● বিশ্ববাজারে ডলারের দরপতন, চাঙা ইয়েন-পাউন্ড-কানাডীয় ডলার ● দুর্গার সাজে ছবি দিয়ে ২২ বচনে ধর্ম ও সমাজ নিয়ে রুমিন ফারহানার পোস্ট ● দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও ● আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার ● আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী ●

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

বিজ্ঞাপন
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্পিকার বলেন, আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে সৎ ও ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না এবং গত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি তৈরি করতে হবে যাতে বিত্তবান না হয়েও সমাজে গ্রহণযোগ্য সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সময় ভোলার প্রাকৃতিক গ্যাসকে স্থানীয়দের ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রেস ব্রিফিংয়ে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম

গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম

৫৮ মিনিট আগে
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

৫ ঘণ্টা আগে
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সাজেকে ফের অবরোধ, পুলিশ-সেনা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক

সাজেকে ফের অবরোধ, পুলিশ-সেনা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক

৮ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

১ দিন আগে
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

১ দিন আগে