সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীত থেকে শিক্ষা না নিয়ে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি। এ ছাড়া মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করারও দাবি জানান তিনি।
একই সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দিয়ে ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার অভিযোগও তোলেন তিনি। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দলীয় সংকীর্ণতা দিয়ে জাতিকে জিম্মি করে রাখা হয়েছে; ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিন, অন্যথায় বিগত সরকারের মতোই পরিণতি হবে।


